The best companion that never bores
Surah আল-আলা

বাংলা

Surah আল-আলা - Aya count 19

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ﰀ ﴿١﴾

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﰁ ﴿٢﴾

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ﰂ ﴿٣﴾

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ﰃ ﴿٤﴾

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ﰄ ﴿٥﴾

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﰅ ﴿٦﴾

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ﰆ ﴿٧﴾

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ﰇ ﴿٨﴾

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ﰈ ﴿٩﴾

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ﰉ ﴿١٠﴾

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ﰊ ﴿١١﴾

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ﰋ ﴿١٢﴾

সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ﰌ ﴿١٣﴾

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ﰍ ﴿١٤﴾

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﰎ ﴿١٥﴾

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﰏ ﴿١٦﴾

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ﰐ ﴿١٧﴾

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﰑ ﴿١٨﴾

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ﰒ ﴿١٩﴾

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।