The best companion that never bores
Surah আল-লাইল

বাংলা

Surah আল-লাইল - Aya count 21

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ﰀ ﴿١﴾

শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﰁ ﴿٢﴾

শপথ দিনের, যখন সে আলোকিত হয়

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﰂ ﴿٣﴾

এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ﰃ ﴿٤﴾

নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ﰄ ﴿٥﴾

অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ﰅ ﴿٦﴾

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ﰆ ﴿٧﴾

আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ﰇ ﴿٨﴾

আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ﰈ ﴿٩﴾

এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ﰉ ﴿١٠﴾

আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ﰊ ﴿١١﴾

যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ﰋ ﴿١٢﴾

আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ﰌ ﴿١٣﴾

আর আমি মালিক ইহকালের ও পরকালের।

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ﰍ ﴿١٤﴾

অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ﰎ ﴿١٥﴾

এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ﰏ ﴿١٦﴾

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ﰐ ﴿١٧﴾

এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ﰑ ﴿١٨﴾

যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ﰒ ﴿١٩﴾

এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ﰓ ﴿٢٠﴾

তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

وَلَسَوۡفَ يَرۡضَىٰ ﰔ ﴿٢١﴾

সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।